ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃনাটোরের বাগাতিপাড়ায় সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও পুষ্টির মান উন্নয়নে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। তিন দিনব্যাপী এই কর্মশালায় উপস্থিত ছিলেন, বারটান আঞ্চলিক কার্যালয় (সিরাজগঞ্জ) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল মজিদ, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, নাটোরের উপপরিচালক মো হাবিবুল ইসলাম খান, বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর ভবসিন্দু রায়, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আলী। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে কর্মকর্তারা জানান,বারটান দীর্ঘ দিন ধরে জনগণের পুষ্টি স্তর উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টির মৌলিক ধারণা, জীবনচক্রে পুষ্টির গুরুত্ব, বাংলাদেশের বর্তমান পুষ্টি পরিস্থিতি, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, নিরাপদ উপায়ে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতকরণ এবং পুষ্টিকর খাবারের উৎস ও বিপণনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। তিন দিনব্যাপী এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা আক্তার,নুসরাত সাদিয়া শারমিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদসহ বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করবেন।উল্লেখ্য গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়, সেখানে উপজেলার শিক্ষক- শিক্ষিকা,সাংবাদিক, কৃষক-কৃষানীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন,প্রশিক্ষণ শেষে সকলকে প্রশিক্ষণার্থীদের সনদ পত্র দেয়া হয়। Post Views: 37 Post navigation সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন, কোনো ভেদাভেদ নয়: প্রতিমন্ত্রী পুতুল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র সাফল্য: উদ্ধারকৃত প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর