দিনাজপুর প্রতিনিধি।।
ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন এবং সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর এর ধুকুরঝাড়ি সার্বজনীন দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন। ১৭ অক্টোবর ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিপি জানায়, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

দুর্গার্পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

এ উপলক্ষে, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৭৩১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬৪টিসহ মোট ৮৯৫টি পূজামণ্ডপে মোট ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তন্মধ্যে দিনাজপুর সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪১টিসহ মোট ২১০টি পূজামণ্ডপে ৩১ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তরের ০২-০৩ কিলোমিটার এর মধ্যে দিনাজপুর শহর এলাকায় ২২টি, দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ৪১টিসহ মোট ৮৬টি পূজামণ্ডপে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পারেন। উল্লেখ্য, ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত বিজিবি সদস্যরা দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *