আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোণার আটপাড়া উপজেলার ১ নম্বর স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ইসলাম উদ্দীন শনিবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন।

এদিন তিনি ইউনিয়নের অভয়পাশা, দুর্গাশ্রম চৌরাস্তা, কোণাপাড়া, ঘাগড়াসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের খোজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত হন।

জনসংযোগকালে ইসলাম উদ্দীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তার এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *