আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন তালুকদার সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সোমবার বিকেলে তিনি দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা, ইকোরাটিয়া, সোনাজুর বাজারসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি, আয়োজক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে শাহিন তালুকদার কৈলং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি উপস্থিত লোকজনের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বক্তব্য দেন। শাহিন তালুকদার সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম তালুকদারের কনিষ্ঠ পুত্র। তিনি আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৬নং দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তার এ পরিদর্শন ও মতবিনিময়কে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আটপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেন ৬নং দুওজ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী শাহিন তালুকদার আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন তালুকদার সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সোমবার বিকেলে তিনি দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা, ইকোরাটিয়া, সোনাজুর বাজারসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি, আয়োজক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে শাহিন তালুকদার কৈলং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি উপস্থিত লোকজনের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বক্তব্য দেন। শাহিন তালুকদার সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম তালুকদারের কনিষ্ঠ পুত্র। তিনি আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৬নং দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তার এ পরিদর্শন ও মতবিনিময়কে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। Post Views: 30 Post navigation দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে লোগেন হাসদা নামে এক সাপুড়ের মৃত্যু