দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নে চালনিপাড়া গ্রামে নিজ বাড়িতে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। লোগেন হাসদা এলাকায় পাগল নামেই পরিচিত, সে অভিজ্ঞ ওঝা হিসেবে ৩০ বছর ধরে এ পেশায় নিয়োজিত ছিলেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে নবাবগঞ্জ উপজেলার চালনিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে সাপ নিয়ে খেলা দেখাতে যাওয়ার জন্য সাপ গুলো বের করার সময় আকস্মিক মাছাওলি সাপ কামড় দিলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।লোগেন হাসদা (৫৫) উপজেলার ৮ নংমাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামেরমৃত শংকর হাসদার ছেলে। এ বিষয়ে ৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম জানান, সোমবার সকাল ১০ টায় বাড়ি থেকে সাপ খেলা দেখার উদ্দেশ্যে বাক্স থেকে সাপ বের করার সময় সাপে কাটলে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশংকা জনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে।পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। Post Views: 36 Post navigation দিনাজপুরে ফুলবাড়ী উপজেলায় আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে আটপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেন ৬নং দুওজ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী শাহিন তালুকদার