নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক জিল্লুর রহমান জুয়েলের রত্নগর্ভা মা অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় সাংবাদিক মহল, সহকর্মি ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা চলছে। পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। এ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক এবং সাধারণ সম্পাদক দৈনিক খবর পটুয়াখালী পত্রিকার সম্পাদক আব্দুস ছালাম আরিফ, প্রেসক্লাব গলাচিপার পক্ষ থেকে সভাপতি ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজসহ সাংবাদিকবৃন্দ জিল্লুর রহমান জুয়েলের রত্নগর্ভা মায়ের সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেছেন। জিল্লুর রহমান জুয়েল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং প্রেসক্লাব, গলাচিপার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মায়ের অসুস্থতায় সহকর্মি সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় তার মায়ের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। সবার আন্তরিক দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন-এমন প্রত্যাশা পরিবারের সদস্যদের। Post Views: 45 Post navigation গাছ কেটে সড়কে ৪টি গাড়িতে ডাকাতি; দিনাজপুরে আন্তজেলা ডাকাত চক্রের ৮ জন সদস্য গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার দিনাজপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদকব্যবসায়ী গ্রেফতার