মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (২৪ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতেদিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনে ভান্ডারা ও কারিগাঁও বিওপি কর্তৃক পৃথক পৃথক অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১০৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৫০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৬ হাজার ২ শত টাকা। বিজিবি আরও জানায়,উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পলাতকদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। Post Views: 50 Post navigation সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবায় অনন্য মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম ‘আমি কখনও এমন করতাম না’! আলাদা হওয়ার সিদ্ধান্ত ইমরানের ছিল? মন্তব্য প্রাক্তন স্ত্রী অবন্তিকার