ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা:নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া। এ সময় নদীতে স্থাপিত অবৈধ বাঁধ, বানা, ৩টি চায়না দুয়ারি জাল, ৫৮ টি খলশুন, বাঁশ ও খুঁটি অপসারণ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বাঁধের কারণে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল ব্যাহত হয়। পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়। তিনি আরও জানান, নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। Post Views: 26 Post navigation সহকারী কর কমিশনার হলেন দিনাজপুরের কৃতি সন্তান ভাস্বর রায় কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম বাবুল