মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন যুবদলের কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেওরা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর -৪ এর সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী সরকার দেখতে চায় না। জনগণের প্রত্যাশাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে যুবদল নেতাকর্মিদের সামাজিক, মানবিক ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।তিনি আরো বলেন”মানুষের অফুরন্ত ভালোবাসায় এই গুরুত্বপূর্ণ জনপদ ক্রমেই জাতীয়তাবাদের অজেয় ঘাঁটিতে পরিণত হচ্ছে।

ভাঙ্গা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাজিব হোসেন ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *