নেত্রকোণা প্রতিনিধি : উপজেলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনার আটপাড়ায় নেত্রকোনার আটপাড়ায় জমি দখল ও অপপ্রচারের অভিযোগ তুলে সাংবাদিক ইবাদ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। জমি নিয়ে বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচার এবং মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে আটপাড়া উপজেলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য দেন মাজহারুল ইসলাম খান (চুন্নু)। এ সময় আটপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম সোহেল, আমির খসরু স্বপন এবং নেত্রকোনা জেলা উলামা দলের সাধারণ সম্পাদক মফিজুর মৌলানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা প্রয়োজন। একই সঙ্গে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ খতিয়ে দেখা এবং এ ঘটনায় কেউ আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ইবাদ হোসেন ও মাজহারুল ইসলাম খান (চুন্নু)-এর মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে জমি দখল, অপপ্রচার ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান। অন্যদিকে, ইবাদ হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা জমি-সংক্রান্ত বিরোধের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তবে জমির মালিকানা, দখল ও অপপ্রচারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন। Post Views: 30 Post navigation বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য কাজী লুৎফুর রহমান চৌধুরী স্মৃতি স্মরণে দিনব্যাপী লোকসানের শঙ্কা নিয়েও লাভের আশায় আগাম জাতের আলু চাষে মাঠে নেমেছেন কৃষকরা