দুর্নীতি প্রতিরোধ এবং সেবাখাতে শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা এবং নাগরিকদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সেবাখাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। এজন্য সেবাপ্রদান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নাগরিকদের সম্পৃক্ত করার সুযোগ রাখতে হবে। কুড়িগ্রামে ১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তাগণ এ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, যখন স্থানীয় নাগরিক সমাজ একসাথে কাজ করে, তখন সেবাখাতের দুর্বলতা চিহ্নিত করা সহজ হয় এবং সেবাদানকারীদের জবাবদিহি নিশ্চিত করা যায়। তারা বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে এই শক্তিকে কাজে লাগাতে হবে। বক্তাগণ কুড়িগ্রামের বিভিন্ন সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রসারে নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। সনাক, কুড়িগ্রামের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সনাক সহসভাপতি শাকিলা শারমিন বন্যা’র সঞ্চালনায় টিআইবি’র কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট মো. আতিকুর রহমান, সনাকের সহসভাপতি ফজলে এলাহী স্বপনসহ সনাক, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীগণ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। সভা শেষে সবাই একযোগে দুর্নীতি প্রতিরোধে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দেন এবং দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন। Transparency International Bangladesh (TIB) পেজ থেকে

Sent 32m ago

Compose

Write to Newturn24.com

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *