মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।

বুধবার (১৮ নভেম্বর সকাল ১০ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুর প্রাঙ্গণে মোঃ আমিরুল ইসলাম সরকারের সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগের উপপরিচালক মোঃ মঞ্জিল হক। বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মোঃ সাহিদুর রহমান এবং পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মোঃ খুরশিদ আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহকারী পরিচালক ( ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রশিদ। প্রধান অতিথি মোঃ মঞ্জিল হক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপপরিচালক পদে পদোন্নতি লাভ করায় মোঃ আমিরুল ইসলাম সরকারকে ক্রেস্ট প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোঃ আমিরুল ইসলাম সরকার

বিভাগের সুদীর্ঘ ২৯ বছর সাফল্যের সাথে এ দেশের মানুষের জান মালের নিরাপত্তা ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। তিনি শুধু সরকারি দায়িত্ব পালন করেন নি, তিনি দীর্ঘ ২৯ বছর আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে অভিভাবক হিসেব দায়িত্ব পালান করেছেন। তিনি ১৯৯৭ সালের ১৬ নভেম্বর তারিখে অত্র বিভাগে একজন নবীন-তরুণ ও উদীয়মান স্টেশন অফিসার হিসেবে যোগদান করেন। ১৬ নভেম্বর ১৯৯৭ হতে ৩০ জুলাই ২০০৭ তারিখ পর্যন্ত, কুড়িগ্রাম, হারাগাছ ও পীরগঞ্জ স্টেশন অফিসার হিসেবে সাফল্যেরে সাথে চাকরি করেছেন। গত ১ আগস্ট ২০০৭ খ্রি. হতে ২২ ফেব্রুয়ারি ২০০৯ তারিখ পর্যন্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে কুমিল্লা জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ১ মার্চ ২০০৯ হতে মার্চ ২০১৫ তারিখ পর্যন্ত সিনিয়র স্টেশন অফিসার হিসেবে, মিরপুর, সদরঘাট, পটুয়াখালী, কুমিল্লা, হাজিগঞ্জ, নারায়ণগঞ্জে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি উপ-সহকারী পরিচালক হিসেবে, নড়াইল, গাইবান্ধা ও নীলফামারী জেলায় মার্চ ২০১৫ সাল হতে ১৪মে ২০২২ পর্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ১৫ মে ২০২২খ্রি. হতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সহকারী পরিচালক হিসেবে পটুয়াখালী ও দিনাজপুরে দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *