মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি সনাক্তকরণ এবং টহল কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ড্রোন প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ নজরদারি ব্যবস্থার মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে। বুধবার (১৮ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *