মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে । বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তারা দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ বিওপির সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটের সিজার মূল্য ১ লক্ষ টাকা। বিজিবি আরও জানায়,
এই উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *