ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ‘উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া। বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে শেষ হয়,পরে হাত ধোয়ার শিক্ষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেনের সঞ্চালনায় আলোচনায় উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত রবিউল ইসলাম বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক/ শিক্ষার্থীরা। শেষে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপস্থিত ছাত্র/ছাত্রীদের মাঝে হাত ধোয়া উপকরণ হাত ধোয়া সাবান বিতরন করা হয়। Fazlu Post Views: 50 Post navigation আটপাড়ায় জামায়াত ইসলামিরবিক্ষোভ মিছিল ও সমাবেশ