মোঃ ওয়াহেদুর রহমান দিনাজপুর প্রতিনিধি॥ ২৯ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল(বাংলা স্কুল)’র প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।স্কুলের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা । এ সময় বিভিন্ন উপহার সামগ্রী ও ক্রেস্ট দিয়ে বিদায়ী প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করেন।সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আক্তারুল ইসলাম রাঙা, সহকারী শিক্ষক সুর্বণা দাস, মোছাঃ হোসনা বানু, রবিউল ইসলাম, রিয়াজ উদ্দীন, মোঃ ওবাইদুল্লাহ, শাহদাৎ হোসেন, গবিন্দ চন্দ্র শর্মা প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে স্নেহা আক্তার রিয়া, শামীম রানা, মোঃ রাফসান। এছাড়া দিনাজপুর উচ্চ বিদ্যালয় হতে আগত সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ মশিউর রহমান ও আলমগীর হোসেন। বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন স্কুল ও শিক্ষার্থীদের প্রতি আমার যে ভালোবাসা জন্ম নিয়েছে আমি তা কোনো দিন ভুলতে পারবো না। নৈতিকতা ও শৃঙ্খলাবোধ সব সময় মেনে চলবে তাহলে জীবনে উন্নতি করতে পারবে। শেষে কেক কেটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ দেলওয়ার হোসেন। Post Views: 30 Post navigation দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬ উদ্যাপিত