মোঃ ওয়াহেদুর রহমান,দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুর জেলার বিরল উপজেলা ও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬৭ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ মিনাপুর, ডুংডুংগী ও মৌচোষা বিওপি পৃথকভাবে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ এবং ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এসব জব্দকৃত মাদকদ্রব্যের মুল্য ৬৭ হাজার ২’শত টাকা। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদটি জানানো হয়। বিজিবি আরও জানায়, এই
জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে চোরাচালানের সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো চোরাকারবারি বা অপরাধীকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *