নিউটার্ন বিনোদন ডেস্ক : ২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’The City Bank powerful banking App City Touchবলিউডের জনপ্রিয় সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৮ সালে উৎসবটির ৮১তম আসরে সিনেমাটি প্রদর্শিত হবে বলে শুক্রবার নিশ্চিত করেছে আয়োজকেরা। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন করণ জোহর। এটি ছিল তার পরিচালনায় প্রথম সিনেমা। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত এই ছবির গল্প আবর্তিত হয়েছে রাহুল, আঞ্জেলি ও টিনাকে ঘিরে তৈরি হওয়া এক ত্রিভুজ প্রেমের সম্পর্ক নিয়ে। সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল স্কটল্যান্ডে। স্কটল্যান্ডের বিভিন্ন মনোরম স্থানে ধারণ করা ছবিটির দৃশ্যগুলোর মধ্যে রয়েছে আইলিয়ান ডোনান ক্যাসল, গ্লেনকো, ট্যানটালন ক্যাসল ও ইনচমাহোম প্রাইরি। স্কটল্যান্ডে বড় পরিসরে শুটিং করা প্রথম ভারতীয় সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম। সম্প্রতি মুম্বাইয়ে ধার্মা প্রোডাকশনসের কার্যালয়ে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গে বৈঠক করেন করণ জোহর। সেখানে উপস্থিত ছিলেন স্ক্রিন স্কটল্যান্ডের অন্তর্বর্তী নির্বাহী পরিচালক ডেভিড স্মিথও। বৈঠকে ভারত ও স্কটল্যান্ডের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণ, যৌথ প্রযোজনা, প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।বৈঠক শেষে জন সুইনি বলেন, ভারতীয় চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত। ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণের জন্য স্কটল্যান্ড গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশীদার হয়ে উঠতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান নির্বাহী ও পরিচালক পল রিড বলেন, উৎসবের ৮১তম আসরে এমন একটি জনপ্রিয় সিনেমার বিশেষ উদ্যাপনের সুযোগ পেয়ে তারা আনন্দিত। করণ জোহরসহ সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮০তম আসর অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১২ থেকে ১৮ আগস্ট।নিউটার্ন/এআর Post Views: 8 Post navigation চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট’ শুরু হচ্ছে ৫ নভেম্বর