আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা—সব মিলিয়ে স্থানীয় পর্যায়ে পরিচিত একটি নাম সাজ্জাদ কবীর। সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক জীবনের শুরু তার। নানা প্রতিকূলতা পেরিয়ে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। একসময় সুখারী ইউনিয়নের সাধারণ মানুষের কাছে ‘জনতার সাধারণ সম্পাদক’ হিসেবে খ্যাতি অর্জন করেন সাজ্জাদ কবীর। দলীয় নেতাকর্মিদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও ছিল তার নিবিড় যোগাযোগ। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার পাশাপাশি ঈদ, পূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব-অনুষ্ঠানে অনুদান ও আর্থিক সহযোগিতা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নেও তার অবদান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সমাজ থেকে মাদক নির্মূল, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন সামাজিক বিরোধ ও দেনদরবার নিষ্পত্তিতে ভূমিকা রাখার কথাও উঠে এসেছে তার কর্মকাণ্ডে। স্থানীয় সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে সামাজিক সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন তিনি। জানা যায়, সাজ্জাদ কবীর একসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত ছিলেন। পরবর্তী সময়ে সেই চাকরি থেকে অব্যাহতি নিয়ে নিজেকে মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করেন। তার ভাষ্য, মানুষের কল্যাণে কাজ করাই তার জীবনের অন্যতম লক্ষ্য। স্থানীয় অনেকের ভাষ্য, সুখে-দুঃখে, আপদে-বিপদে এবং সুসময়ে-দুঃসময়ে তাকে মানুষের পাশে পাওয়া যায়। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করায় এলাকায় তার পরিচিতি তৈরি হয়েছে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাজ্জাদ কবীর বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের সেবায় এবং মানুষের পাশে থেকে জীবনের বাকি সময়টুকু অতিবাহিত করতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার প্রত্যাশা।” রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের পথচলায় সাজ্জাদ কবীরের পরিচয় একজন সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠক হিসেবে। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান তিনি। সাজ্জাদ কবীরের রাজনৈতিক ও সামাজিক পরিচিতি: সাবেক ছাত্রনেতা সাবেক যুগ্ম সম্পাদক, যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সুখারী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আটপাড়া উপজেলা বিএনপি সভাপতি, সোনাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় Post Views: 52 Post navigation হরিপুর ও বিরল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৭ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল, শীর্ষে কাদিরাবাদ স্যাপার কলেজ