নিজস্ব প্রতিবেদক:ঐতিহ্যবাহী মুকুল ফৌজ ক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় পৌর শহরের আরামবাগ এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের তৃতীয় তলায় এই জরুরি সভার আয়োজন করা হয়।ক্লাবের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট এই দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোঃ শফিকুল ইসলাম-কে সভাপতি এবং রাব্বি খান-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যমকে জানান, ঐতিহ্যবাহী মুকুল ফৌজ ক্লাবকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও শক্তিশালী করতে তারা সকল সদস্যকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করবেন। পাশাপাশি তারা ক্লাব পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।এদিকে, নতুন কমিটিকে স্বাগত জানাতে ক্লাবের সাধারণ সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন। Post Views: 30 Post navigation বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল, শীর্ষে কাদিরাবাদ স্যাপার কলেজ হাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের বর্ণিল উৎসব