ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়ায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। অপরদিকে, উপজেলার ফলাফলে এগিয়ে রয়েছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, চলতি বছর বাগাতিপাড়া উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ হাজার ৫৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭২ জন এবং অকৃতকার্য হয়েছে ৮৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ১০ জন শিক্ষার্থী। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া তিনটি প্রতিষ্ঠান হলো—চিথলিয়া হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ, বাগাতিপাড়া পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এবং তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। এর মধ্যে চিথলিয়া হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ১০ জন, বাগাতিপাড়া পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ১ জন এবং তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ২ জন পরীক্ষায় অংশ নেয়। তিন প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, উপজেলার মধ্যে ফলাফলের দিক থেকে এগিয়ে রয়েছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটির তিনটি বিভাগ থেকে মোট ৪৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪১০ জন। জিপিএ-৫ অর্জন করেছে ১০ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট অফিস সূত্রে আরও জানা যায়, উপজেলার ১০টি সাধারণ কলেজ, ১০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১টি আলিম মাদ্রাসাসহ মোট ২১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। Post Views: 31 Post navigation মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান সাজ্জাদ কবীর, সরকারি চাকরি ছেড়ে নিজেকে নিয়োজিত করেছেন মানবসেবায়