আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও যুবকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও যুবকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিপাদ্য ছিল— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক চন্দন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক, আটপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সোহেল ও সহ-সভাপতি আমির খসরু স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবকদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং যুবকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, যুব সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *