মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস,এম হাবিবুল হাসান বলেছেন সাঁতার কেবল একটি চমৎকার ব্যায়মই নয় এটি জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি জীবনমুখী দক্ষতা। দিনাজপুর জেলায় গত বছর সাঁতার না জানার কারণে ১১শ ৯৩ জন মানুষ মারা যায়। তাই আমাদের সন্তানদের সঠিক নিয়ম অনুযায়ী সাঁতার শেখানো প্রয়োজন।
১ নভেম্বর রোববার মাহুতপাড়া জলতরঙ্গ সুইমিং সেন্টারে নব জীবন নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ১৫ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরীফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাঝহারুল ইসলাম, দিনাজপুর মহিলা সমিতির সভাপতি মালেকা পারভীন, কলেজ এইড বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক সিরাজাম মুনিরা, সাপ্তাহীক সাম্যমৈত্রী পত্রিকার নির্বাহী সম্পাদক মকিদ হায়দার শিপন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সেকশাল অফিসার মীর শিরিন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নবজীবন নার উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক, বিশিষ্ট নারী নেত্রী ও সংগঠক রওশন আরা রুনু বলেন, দিনাজপুরে অনেক বে-সরকারি সংগঠন আছে তারা সাঁতার নিয়ে কাজ করে না। তাই আমরা মানুষের জীবন বাঁচাতে বিশেষ করে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোররা যেভাবে সাঁতার না জানার কারণে প্রতিনিয়ত মারা যাচ্ছে শুদু তাদের রক্ষায় আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। প্রশিক্ষক হিসেবে ১৫ দিন ব্যাপী শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করবেন চেহেলগাজী শিক্ষা নিকেতন ও কলেজের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান ও দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *