মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দ করেছে।বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সোমবার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ বাশালগাঁও বিওপি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিজিবি জানায়,উদ্ধারকৃত ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিদের সনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এবিষয়েদিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে শুধু উদ্ধার অভিযান নয়, অপরাধী চক্রের গতিবিধি ও তাদের ব্যবহৃত কৌশল সনাক্ত করেও কাজ করছে বিজিবি। সীমান্তের কোথাও সন্দেহজনক তৎপরতার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু মাদক আটক করা নয়, এর সঙ্গে জড়িত চক্রের তৎপরতাও ভেঙে দয়া। এ লক্ষ্যে সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন। Post Views: 48 Post navigation নবজীবন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগেসাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করলেন এডিসি