ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফেনসিডিল সহ আটক ১ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মৃত ফকির প্রামানিকের ছেলে বাবু(৩৫) কে আটক করে পুলিশ।

পরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামাল বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *