ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় নিজ শয়ন কক্ষ থেকে গাজাসহ ১জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর।৪ নভেম্বর বুধবার সকালে উপজেলার দয়ারাপুর ইউনিয়নের চন্দ্রখইর এলাকার এরশাদ আলীর ছেলে জালাল আলী(৪৮)কে মাদকদ্রব্য গাজাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আবুল কালাম জানান, গোপন তথ্যের মাধ্যমে আমাদের চৌকসটিম সহ তার বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত জালালকে গাজাসহ আটক করি। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়ার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত জালালকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়। Post Views: 39 Post navigation বাগাতিপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ আটক-৩