নিউটার্ন প্রতিবেদক : ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জাতীয় যুব দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রথমে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ধামরাই প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তুলা,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবু সহ  উপজেলা  অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।

আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চেক, গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
নিউটার্ন/এআর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *