১০০ মিটার দৌড়ে তসিবুর রহমান খান তুষার, উচ্চ লাফে ওমর ফারুক বিজয়ের সাফল্য নেত্রকোণা প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন নেত্রকোণার দুই শিক্ষার্থী। তাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে অর্জিত এ সাফল্যে আনন্দিত শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড় ইভেন্টে তেলিগাতী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী তসিবুর রহমান খান তুষার ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে, উচ্চ লাফ (হাই জাম্প) ইভেন্টে নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক বিজয় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেন। দুই শিক্ষার্থীর এ সাফল্য তাঁদের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও নেত্রকোণা জেলার জন্যও সম্মানের। তাঁদের এ অর্জনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। Post Views: 47 Post navigation ধামরাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত