মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি॥
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সারাদেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নতুন কুড়ি স্পোর্টস (সিজান-২) এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এবং দিনাজপুর স্টেডিয়ামে বিকেল ৫টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে নতুন কুড়ি (সিজান-২) এর উদ্বোধণ করেন দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে ক্রীড়া অঙ্গনে তাদের ক্রীড়ার বিকাশ ঘটাতে গিয়ে নতুন কুড়ি স্পোর্টস এর যাত্রা শুরু করেছিলেন তারী স্বপ্ন পূরণে ক্রীড়া অঙ্গনকে উজ্জ্বীবিত করতে নতুন কুড়ি স্পোর্টস (সিজান-২) এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে সারাদেশে। দিনাজপুর স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন দিনাজপুর সদর ও দিনাজপুর পৌরসভা। সার্বিক তত্বাবধায়নে রয়েছে জেলা প্রশাসন দিনাজপুর সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ খন্দকার আলাউদ্দিন আল আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আজম। নতুন কুড়ি স্পোর্টস (সিজান-২) এর খেলা পরিচালনা করেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, বিশিষ্ট রেফারি মোঃ ওবাইদুর রহমান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *