মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।। মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে এর ভয়াবহ ছোবল থেকে সুরক্ষিত রাখতে ৪২ বিজিবি সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় (৬ নভেম্বর) রাতে গোপন সূত্রে খবর পেয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ মিনাপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক চোরাকারবারিরা এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তৎপর অভিযানস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ টাকা। বর্ডার গার্ড বাংলাদেশ শনিবার (৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়,উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে জড়িত মাদক চোরাকারবারী চক্রের জড়িত ব্যক্তিদের সনাক্ত করার জন্য গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে। এবিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা তাদের সেই অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের সনাক্ত করাও আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে আমাদের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।” Post Views: 33 Post navigation ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কুড়িস্পোর্টস (সিজান-২) এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীও দিনাজপুরে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি