মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।চলতি বছরে অক্টোবর মাসে সীমান্ত এলাকায় দিবা-রাত্রী সাড়াশী অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ সহ ৩ জনকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, চলতি বছরের অক্টোবর মাসে সীমান্ত এলাকায় দিবা-রাত্রী অভিযান চালিয়ে প্রায় ৯৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দসহ ৩ জন আসামিকে আটক করেছে ৪২ বিজিবি। আরও জানায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তের প্রায় ৯৯ কিলোমিটার এলাকায় ২১টি বিওপির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযানের মাধ্যমে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে ব্যাটালিয়নটি। ফলে চলতি বছরের অক্টোবর মাসে পরিচালিত এসব অভিযানে ৫৩৬ বোতল মদ, ১০৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭১০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৪১ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৩৭৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ ১টি ট্রাক, ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ৯৪ লাখ ২৮ হাজার টাকা। বিজিবি আরও জানায়, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ১০ মাসে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ৪৫ কোটি ৪৪ লক্ষ ৩৪ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করেছে। এ বিষয়ে
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধী চক্রের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ৪২ বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *