মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। আজ রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অপরিসীম। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দেয়া সম্ভব। বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে এবং একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সমবায়ীদের আরও নিষ্ঠার সঙ্গে এগিয়ে আসতে হবে।” তিনি ভাঙ্গা উপজেলার সকল সমবায় সমিতিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন মহিলা বিষয়ক কর্মকর্তা নাহার ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম মিয়া ও স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা। বক্তারা সমবায় আন্দোলনের নানা দিক, সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং ভাঙ্গা উপজেলার বিপুল সংখ্যক সমবায়ী সদস্য উপস্থিত ছিলেন। Post Views: 30 Post navigation বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত