ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মি শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার হলরুমে দিন ব্যাপি এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের এই শিক্ষা শিবির অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালন ও উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যপক ড. মীর নুরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, জেলা তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামাতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মমতাজ আলী সরকার। অনুষ্ঠানে বক্তার বলেন, ‘একজন আদর্শ কর্মিকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে প্রস্তুত করতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ গঠনে কর্মিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচকরা আরো বলেন,জামায়াত কর্মিদেরকে মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন ও মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ জানান, বিগত সরকারের সময়ে কর্মিদের নিয়ে বড় কোনো প্রোগ্রাম করা যেতোনা। এখন অনুকূল পরিবেশ তৈরি হওয়ার কারণে দীর্ঘ দিন পর কর্মিদের নৈতিক মানোন্নয়নের জন্য এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। Post Views: 45 Post navigation ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু