ফজলুর রহমান,বাগাতিপাড়া(নাটোর)সংবাদদাতাঃ

সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর রোজ শনিবার ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাগনের সমন্বয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া,বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক আমিরুল ইসলাম জামাল,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, কৃষি অফিসার ড ভবসিন্ধু রায়, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিল,এই দিন শুধু দিন নয়, এইটা একটি ঐতিহাসিক দিন।” তারা আরও বলেন, “এই দিনে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করা হয়েছিল এবং এর ফলে দেশের পটভূমি পাল্টে যায়। এই ঘটনায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি শক্তিশালী জাতিসত্ত্বা লাভ করে।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী,বীর মুক্তিযোদ্ধাগণ।

উল্লেখ দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন, শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা, দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দেশাত্মবোধক গানের আয়োজন জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা আয়োজন, প্রীতি ফুটবল ম্যাচ, হাসপাতাল/এতিমখানা উন্নতমানের খাবার পরিবেশন ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *