ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ “করবো সমবায় গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এই কর্মসূচির শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়াল সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার(অতিঃ দায়িত্ব) আব্দুল হান্নান, এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, কৃষি অফিসার ড ভবসিন্ধু রায়, সাংবাদিক আব্দুল মজিদ, সাংবাদিক ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও বিভিন্ন সমবায় সমিতি সংগঠনের সভাপতি/সেক্রেটারি, সদস্যগন। আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা, সমবায়ীদের স্বাবলম্বী করে তোলা এবং জাতীয় অর্থনীতিতে সমবায়ের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকেরা বলেন, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন গ্রামের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন। এ লক্ষ্য অর্জনে সমবায় হতে পারে অন্যতম প্রধান হাতিয়ার। Post Views: 32 Post navigation ছবি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী