মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে দিনাজপুরে বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেয়।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। এ সময় তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *