জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে গানটির সঙ্গেএকটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন যুক্ত করার চেষ্টাকরা হয়েছে এই প্রযোজনায়।‘আঁধার রাতের ছায়া’ গানের কথা লিখেছেন সালাম সরকার। সুর করেছেন সোহেলঅটল। গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও সোহেল অটল যৌথভাবে।মিউজিক্যাল শর্ট ফিল্মটির ভিডিও পরিচালনাও করেছেন সোহেল অটল।১২ নভেম্বর Atol’s Cafe নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়।এই প্রযোজনার অন্যতম বিশেষত্ব হলো, এর দৃশ্য নির্মাণে ব্যবহার করা হয়েছেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এআইয়ের সহায়তায় মিউজিক্যালফিল্মের বিভিন্ন ফুটেজ তৈরি করা হয়েছে। গল্পের আবহ, চরিত্রের উপস্থিতি,দৃশ্যের বিন্যাস এবং সিনেমাটিক উপস্থাপনায় প্রযুক্তিটির ব্যবহারপ্রযোজনাটিকে দিয়েছে ভিন্নমাত্রা।নির্মাতার পরিকল্পনায় ‘আঁধার রাতের ছায়া’ কেবল একটি গানের ভিডিও নয়; বরংসংগীত ও চলচ্চিত্রের মেলবন্ধনে নির্মিত একটি মিউজিক্যাল শর্ট ফিল্ম।এখানে গানের আবেগকে দৃশ্যের মাধ্যমে গল্পের আকারে তুলে ধরার চেষ্টা করাহয়েছে। বিশেষ করে বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট নির্মাণে এআই প্রযুক্তিরক্রমবর্ধমান ব্যবহারের প্রেক্ষাপটে কাজটি একটি ভিন্নধর্মি উদ্যোগ।Atol’s Cafe-এর এই আয়োজনের মধ্য দিয়ে সংগীতের সঙ্গে প্রযুক্তিনির্ভরচলচ্চিত্র নির্মাণের নতুন সম্ভাবনাকে তুলে ধরেছেন নির্মাতা সোহেল অটল।শিল্পী বেলাল খান এ প্রসঙ্গে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল চিন্তাকেকাজে রূপান্তরের যে অভাবনীয় সুযোগ তৈরি করে দিয়েছে, তার সর্বোচ্চ ব্যবহারকরার সময় এখন। এই গানটির ভিজুয়াল তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তানেয়া হয়েছে। এমনই মানুষ এবং এআই—এর যুগলবন্ধন সৃষ্টিশীলতাকে গতিদিচ্ছে। গান সম্পর্কে বেলাল বলেন, দারুণ মিষ্টি প্রেমের গান। সালাম সরকার দারুণলিখেছেন। দারুণ সুর করেছেন সোহেল অটল। সুমন কল্যাণের মতো পেশাদারমিউজিশিয়ানের তত্ত্বাবধানে গানটি পরিবেশনযোগ্য হয়ে উঠেছে। আশা করছিসবার ভালো লাগবে। মিউজিক্যাল শর্টফিল্মের লিংক—https://youtu.be/KRiyFH-sHPQ?si=5wNSP8h1ZUPtWrYV Post Views: 8 Post navigation শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান