১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে বাংলোটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল বলে দাবি। সেই সম্পত্তির কাগজ নিয়ে শুরু বিতর্ক। বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’ নিয়ে এ বার পারিবারিক বিবাদ এল প্রকাশ্যে। ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে বাংলোটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। সেই দলিলকে চ্যালেঞ্জ করেছেন অমিতাভের ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন। অভিযোগ, তার অজান্তে এবং সম্মতি ছাড়াই সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হয়েছিল।আনন্দবাজার ডট কম বিষয়টি পৌঁছেছে আন্ধেরির কো-অপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রারের দফতরে। ইতিমধ্যেই শুরু হয়েছে শুনানি। উল্লেখ্য, এই ‘জলসা’ থেকেই দীর্ঘদিন ধরে প্রতি রবিবার অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। তার এই বিশেষ সাক্ষাৎপর্বের নাম ‘সানডে দর্শন’। সূত্রের খবর, গত সাত মাসে সম্পত্তি নিবন্ধন কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ দায়ের করেছেন রমোলা। তার দাবি, প্রথমে ‘জলসা’ তার নামেই নথিভুক্ত ছিল। পরে ১৯৯৩ সালের একটি দানপত্রের মাধ্যমে উপহারস্বরূপ সেই সম্পত্তির মালিকানা জয়ার নামে হস্তান্তর করা হয়। ‘কাপোল হাউজ়িং সোসাইটি’র নথিতে অবশ্য অমিতাভ-পত্নী জয়াকেই ‘জলসা’র মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু মহারাষ্ট্র সরকারের সম্পত্তি সংক্রান্ত ‘প্রপার্টি কার্ড’-এ এখনও রমোলার নাম রয়েছে বলে জানা গেছে। সরকারি নথি থেকে রমোলার নাম সরিয়ে জয়ার নাম বসানোর চেষ্টা হতেই বিষয়টি নতুন করে সামনে আসে বলে খবর। ১৯৯৩ সালের ওই দলিল কী ভাবে তৈরি হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রমোলা। তার অভিযোগ, স্ট্যাম্প ডিউটি না দিয়েই সাদা কাগজে দানপত্রটি তৈরি করা হয়েছিল। এমনকি, ওই নথিতে সাক্ষীদের স্বাক্ষরও ছিল না বলে দাবি তার। মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় পরবর্তী সময়ে ওই দলিল কী ভাবে নথিভুক্ত এবং বৈধ করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রমোলা। ডেপুটি রেজিস্ট্রার ফৈয়াজ় মুলানি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন, এই মামলার শুনানি শুরু হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিজেদের বক্তব্য জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে অমিতাভ বা জয়া কেউই এখনও মুখ খোলেননি। অন্য দিকে, অভিষেক বচ্চনের মুখপাত্রও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিবাদ বলে উল্লেখ করেছেন তিনি। বিতর্কিত দলিল এবং মালিকানার দাবির বৈধতা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কর্তৃপক্ষ। এরই মধ্যে গত ৮ নভেম্বর নিয়ম মেনেই ‘সা়ন়ডে দর্শন’-এ অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। ‘জলসা’র বাইরে জড়ো হওয়া ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। ৮৪ বছর বয়সি অভিনেতার আগের রবিবারের সাক্ষাৎপর্বে তাকে ঘিরে বুলেটপ্রুফ কাচের ব্যবস্থা করা হয়েছিল। তবে এ বার সেই কাচ ছাড়াই অনুরাগীদের সামনে আসেন তিনি। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনার পরে নিরাপত্তা বাড়ানো হয় অমিতাভের। Post Views: 7 Post navigation বেলাল খানের মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আঁধার রাতের ছায়া’