আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য আমির নির্বাচিত হয়েছেন মাওলানা হোসাইন আহম্মদ একদিল। তার এ খবরে আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মি, কর্মি-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় পর্যায়ে তার এ দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে নেতাকর্মিদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী কার্যকালে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কার্যক্রম সম্প্রসারণে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মাওলানা হোসাইন আহম্মদ একদিলের এ দায়িত্বের মধ্য দিয়ে আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মি-সমর্থকসহ দেশপ্রেমিক জনগণের জন্য এটি একটি আনন্দঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নবনির্বাচিত আমিরের আগামী দিনের সাংগঠনিক দায়িত্ব পালনের সফলতা কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও কর্মি-সমর্থকরা। Post Views: 34 Post navigation আটপাড়ার ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক রাসেল তালুকদার