মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি :

১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র অধীনস্থ খানপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি পৃথক ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে। তন্মধ্যে দিনাজপুর সদর কোতয়ালী থানার খুদিয়ারপাড়া এবং বিরামপুর থানাধীন রেল গেইট এবং মণ্ডপের মোড় নামক স্থানে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় খানপুর বিওপি কর্তৃক ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক ৭’শ বোতল বাংলাদেশী বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ
জব্দ করতে সক্ষম হয়। এসব জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ লক্ষ ৫ হাজার টাকা।
ফুলবাড়ী – ২৯ ব্যাটালিয়ন সোমবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *