মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।। প্রাকৃতিক দুর্যোগ কেটে উঠে এবার দিনাজপুর সদর সহ ১৩ টি উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি আমন মৌসুমে দিনাজপুর জেলায় এবার ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পূর্বের ন্যায় এবার আমন ধানে উৎপাদন বেড়েছে। দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে কৃষকরা কয়েকটি জাতের ধান চাষ করেছেন। এরমধ্যে ১ লক্ষ ৩ হাজার ৪ শত ৮৯ হেক্টর জমিতে জিরাশাইল ধান চাষ হয়েছে। গত বছর জিরাশাইল ধান চাষ করে কৃষকরা বাজারে ভালো দাম পাওয়ায় এবারও সুগন্ধি জিরাশাইল ধান চাষ করেছেন। দিনাজপুরে ১৩ টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ,কাহারোল, খানসামা ও বীরগঞ্জ উপজেলা এলাকায় শ্রেণীভেদ করে এবার কৃষকরা এই ধান চাষ করেছেন। ফলে মাঠ জুড়ে রয়েছে সুগন্ধি জিরাশাইল ধান। শস্যভান্ডার হিসেবে খ্যাত দিনাজপুর জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মত বৃষ্টিপাত ও কৃষি বিভাগের পরামর্শ এবং কৃষকদের নিরলস পরিশ্রমে এবার ধানের ফলন ভালো হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানের সমারোহে কৃষকের মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি। জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কোথাও কোথাও চলছে ধান শুকানো ও বাজারজাতকরণের প্রস্তুতি। ভালো ফলন হওয়ায় কৃষকরা এ বছর উৎপাদন খরচ পুষিয়ে লাভের আশা করছেন। তবে বাম্পার ফলন হলেও ধানের ন্যায্যমূল্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। উৎপাদন খরচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়ছে। এদিকে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ, বাজার মনিটরিং এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন এর সাথে কথা বললে, তিনি জানান, চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় আমাদের কৃষি অফিসে ব্লক সুপারভাইজাররা মনিটরিং করার কারণে এবং কৃষকদের ভালো পরামর্শ প্রদান করেন। সে কারণে চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবং সেচ সুবিধা, কীটনাশক সার সরবরাহ থাকায় কৃষকরা আমন ধান চাষে লাভের আশা দেখছেন। দিনাজপুরে আমন ধানের এই সাফল্য দেশের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। Post Views: 28 Post navigation ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে ৭ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের নেশাজাতীয় ট্যাবলেটসহ যৌন উত্তেজক সিরাপ জব্দ