মোঃ ওয়াহেদুর রহমান,দিনাজপুর।।

দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৮০ বোতল মদ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দ এরই ধাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (১৮ নভেম্বর) রাতে ৪২ বিজিবি দিনাজপুর জেলার বিরল উপজেলার এনায়েতপুর বিওপি এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাশালগাঁও বিওপি’র সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির আভিযানিক তৎপরতা টের পেয়ে ঘটনাস্থল থেকে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ৮০ বোতল মদ উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, এসব উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তকরণের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *