ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বাগাতিপাড়ায় মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে গুরুত্বপূর্ণ সড়কে মোটর সাইকেল শোডাউন শেষে উপজেলার মালঞ্চি বাজার রেলগেটে একত্র হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নেকবর হোসেন,পৌর বিএনপির সাবেক আহবায়ক আমিরুল ইসলাম জামাল,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হানসহ যুবদলের, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।

কর্মসূচি চলাকালে বিএনপি নেতারা জানান, দেশের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা ঠেকাতে আমরা ঐক্যবদ্ধ আছি,উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *