নিউটার্ন প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় নিরাপত্তা জোরদার করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা ও সহিংসতার আশঙ্কা মোকাবিলায় তারা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ছয় প্লাটুন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এবং বাকি ছয় প্লাটুন জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করবেন। মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহানগর ও জেলার উপজেলাগুলোতে সমানভাবে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
নিউটার্ন/এআর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *