নিউটার্ন আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রতি ঘণ্টায় কমছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন।

রোববার নির্ধারিত সময়ের পরও আলোচনা চলার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন বলেন, প্রস্তাবিত চুক্তিতে জলবায়ু সংকট মোকাবিলায় যে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ প্রয়োজন, তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে হতাশ।

আয়ারল্যান্ড বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের রাওটিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট
নিউটার্ন/এআর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *