একসঙ্গে টেলিভিশনের পর্দায় হাজির হতে চলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও অভিনেত্রী অপরাজিতা ঘোষ। দু’জনেই অভিনয় জগতের পরিচিত মুখ। বড় চমক দিতে চলেছেন তারকাদম্পতি। বিনোদন ডেস্ক : বাস্তবে তারা স্বামী-স্ত্রী। কিন্তু বাংলা টেলিভিশনের পর্দায় একসঙ্গে তাদের দেখা মেলে না সচরাচর। এ বার সেই অপেক্ষার অবসান! একসঙ্গে টেলিভিশনের পর্দায় হাজির হতে চলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও অভিনেত্রী অপরাজিতা ঘোষ।আনন্দবাজার ডট কম দু’জনেই অভিনয় জগতের পরিচিত মুখ। বড়পর্দায় ঋত্বিকের অভিনয় দর্শকের কাছে বরাবরই প্রশংসিত। অন্য দিকে, অপরাজিতাও নিজের অভিনয় দক্ষতায় তৈরি করেছেন স্বতন্ত্র পরিচিতি। কাজের সূত্রে দু’জনেরই আলাদা ব্যস্ততা রয়েছে। বাড়িতে পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা হলেও একসঙ্গে টেলিভিশনের মঞ্চে কাজ করার অভিজ্ঞতা যে আলাদা, তা বলাই বাহুল্য। শিশুদের অনুষ্ঠান ‘ছানাগিরি’-র নভেম্বর মাসের বিশেষ ফিনালে-তে দেখা যাবে বাস্তব জীবনের এই জুটিকে। আগামী ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে বিশেষ পর্বটি। এ বারের ‘ছানাগিরি’-র ফিনালে অবশ্য শুধু দম্পতির একসঙ্গে উপস্থিতির জন্যই বিশেষ নয়। খুদে প্রতিযোগীদের সঙ্গে সময় কাটিয়ে, গল্প করে, এমনকি ম্যাজিক দেখিয়েও মাতিয়ে দেবেন ঋত্বিক। পর্দায় যাকে নানা চরিত্রে অভিনয় করতে দেখেছে শিশুরা, শুটিংয়ে তাকে সামনে পেয়ে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অভিনেতার ম্যাজিকের খেলায় বাড়তি আনন্দ পায় খুদে প্রতিযোগীরা এবং তাদের মায়েরাও। অপরাজিতা ঘোষের সঞ্চালনায় ‘ছানাগিরি’ পাঁচ থেকে বারো বছর বয়সি শিশুদের জন্য এক অন্য ধরনের মঞ্চ। এখানে প্রতিযোগিতার পাশাপাশি খেলার ছলে শেখা, নতুন কিছু আবিষ্কার করা এবং নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পায় তারা। তবে এ বারের বিশেষ পর্বে দর্শকের বাড়তি আগ্রহের কারণ নিঃসন্দেহে ঋত্বিক-অপরাজিতার যুগল উপস্থিতি। উল্লেখ্য, ২০১১ সালে বিয়ের পিঁড়িতে বসেন ঋত্বিক ও অপরাজিতা। শোনা যায়, জুটির প্রথম পরিচয় হয়েছিল একটি ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে। অপরাজিতা সেই ধারাবাহিকে অভিনয় করলেও, ঋত্বিক সেখানে ছিলেন পর্দার পিছনে। অভিনেতা সংলাপ লেখার কাজ করছিলেন। Post Views: 8 Post navigation ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’