বাংলাদেশেরনগর পরিবহনব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশার দ্রুত উত্থান একদিকে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতিতে অবদান এবং স্বল্প খরচে মানুষের যাতায়াতের সুযোগ তৈরি করছে।অন্যদিকেসড়ক নিরাপত্তা, অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার ও পরিবেশগত ঝুঁকিও বাড়াচ্ছে। ফলে এ খাতেরব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, এর সঙ্গে যুক্ত চালক, মালিক, গ্যারেজ পরিচালনাকারী, মেরামতকর্মী ও যাত্রীদের বাস্তবতাও বিবেচনায়নিতেহবে। রাজধানীর সিরডাপমিলনায়তনে ২৪ নভেম্বর, মঙ্গলবার ‘ব্যাটারিচালিতরিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’শীর্ষক নীতি আলোচনাঅনুষ্ঠানেবক্তারাএসবকথাবলেন। অনুষ্ঠানেব্র্যাকও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত ‘বাংলাদেশেব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফলতুলেধরাহয়।অনুষ্ঠানেগবেষণার আলোকে প্রণীত পলিসি ব্রিফ উপস্থাপনএবং এ বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামবলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, মশা কিংবা আবর্জনা; নগরেরসমস্যাগুলোএকটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। একটি বাদ দিয়ে আরেকটি নিয়ে ভাবলে সমাধান হবে না। নগরবাসীর যেমন নির্বিঘ্নে চলাচলের অধিকার রয়েছে, তেমনিরিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার আছে। কিন্তু সবাই যদি ঢাকামুখী হতে থাকে, তবে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। তাই বিষয়গুলোকেবিচ্ছিন্নভাবেনাদেখে, সব পক্ষকে সঙ্গেনিয়ে এবং ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। ঢাকাউত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনবলেন, আমরা অটোরিকশা বা রিকশাওয়ালাদের বিপক্ষে নই; তাদের জীবন-জীবিকার অধিকারওরক্ষাকরতেহবে। তবেনিয়মের মধ্যেথাকলে জবাবদিহির জায়গা তৈরি হবে এবং আমরা তাদের ভালোভাবে সহযোগিতা করতে পারব। একদিনেই হয়তো সব সমাধান সম্ভব নয়, তবে অবৈধ অবস্থা থেকে তাদের বৈধতার আওতায় আনারউদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে যাঁরা কাজ করছেন, তাঁদের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যে চ্যালেঞ্জগুলো আছে, তা সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে, একটি ন্যায্য রূপান্তরের (জাস্ট ট্রানজিশন) মাধ্যমে। আমরা চাই, সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে বসে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা তৈরি করুক, যাতে চালক ও তাঁদের পরিবারের জীবিকার ক্ষতি যথাসম্ভব কমিয়ে ধাপে ধাপে এগোনো যায়। আসিফ সালেহ্ বলেন, রিকশাচালক, ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা প্রতিদিন একধরনের অদৃশ্য কর দিচ্ছেন। এই টাকা রাষ্ট্রের কোষাগারে যায় না, যায় বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে। আইনি স্বীকৃতি না থাকায় তাঁদের প্রতিনিয়ত জরিমানা, চাঁদা আর নানা অনানুষ্ঠানিক খরচ গুনতে হয়, অথচ বিনিময়ে তাঁরা কোনো স্বীকৃতি বা সুরক্ষা পান না। গবেষণায় দেখা গেছে, ৯৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশাচালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই, আর দুই-তৃতীয়াংশই কোনো না কোনো সময় জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন। এই অনিয়মের বোঝা বহন করছেন সবচেয়ে দরিদ্র মানুষেরা, আর লাভবান হচ্ছে একটি সুবিধাভোগী চক্র। তিনি আরও বলেন, বিআইজিডির গবেষণায় দেখা গেছে, ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশই অন্য জেলা থেকে এসেছেন, আর তাঁদের ৮৪ শতাংশ এসেছেন গ্রামে কাজ না থাকার কারণে। গ্রামে কাজের সুযোগ আর ফসলের ন্যায্য দাম না থাকলে মানুষ শহরে আসবেই। শুধু রিকশা বন্ধ করে এই বাস্তবতা বদলানো যাবে না; বরং হঠাৎ চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত লাখো পরিবারকে আরও অনিশ্চয়তায় ফেলবে। আসিফ সালেহ্ বলেন, দেশ এখন একটি কঠিন অর্থনৈতিক সময় পার করছে, নতুন কর্মসংস্থানের সুযোগও খুব সীমিত। এই অবস্থায় ব্যাটারিচালিত রিকশা অনেক পরিবারের জন্য টিকে থাকার শেষ অবলম্বন। তাই এ সমস্যার সমাধান কোনো একটি মন্ত্রণালয়ের একার কাজ নয়। সড়ক পরিবহন, স্থানীয় সরকার, বিদ্যুৎ, পরিবেশ, শ্রম ও কৃষিসংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে, যাতে এক মন্ত্রণালয়ের নীতি আরেক মন্ত্রণালয়ের নীতির সঙ্গে সাংঘর্ষিক না হয়। প্রয়োজন একটি সমন্বিত সরকারি উদ্যোগ (হোল অব গভর্নমেন্ট অ্যাপ্রোচ), যেখানে শহরের শৃঙ্খলা, চালকদের জীবিকা আর গ্রামীণ অর্থনীতিতিনটিকেই একসঙ্গে বিবেচনা করা হবে। বিআইজিডিরনির্বাহী পরিচালক ইমরান মতিনবলেন, রিকশাচালকেরাঅত্যন্তঝুঁকিপূর্ণজীবিকারমধ্যেআছেন।যেকোনোদুর্ঘটনাবাহয়রানিরকারণেতারাআবারদারিদ্র্যেরমধ্যেপড়েযেতেপারেন।পথচারীরাযেমনআমাদেরদেশেরনাগরিক, তেমনিযারাব্যাটারিচালিতরিকশাচালাচ্ছেনতারাওআমাদেরনাগরিক।এইবাস্তবতামাথায়রেখেইআমাদেরএকটিন্যায্যওসহজরূপান্তরেরকথাচিন্তাকরতেহবে। ব্র্যাকের পরিচালক নাফিউল হাসান নীতিও মাঠ পর্যায়ের বাস্তবতা তুলে ধরেন এবংঅনুষ্ঠানেরদ্বিতীয়পর্বে একটি প্যানেলআলোচনা সঞ্চালনা করেন।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) সাবেক পরিচালক সামছুল হক,প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনাবিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ,ব্র্যাকেরপরিচালকআহমেদনাজমুলহুসেইন,ঢাকা মেট্রোপলিটন পুলিশেরযুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদশফিউল আলম, রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালকফারাজ রহিম,নিউ এইজপত্রিকার সাংবাদিকশাহিন আখতারএবং ব্যাটারিরিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপনপ্যানেলআলোচনায়অংশনিয়েবক্তব্যরাখেন। অনুষ্ঠানেস্বাগতবক্তব্য রাখেনব্র্যাকের পরিচালক শাশ্বতী বিপ্লব।বিআইজিডিরঅপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী গবেষণার ফলাফল উপস্থাপন করেন।এছাড়া, দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, উন্নয়নকর্মী, গবেষক, প্রকৌশলী, নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রতিনিধিত্বকারীসংগঠন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। উল্লেখ্য, ঢাকার৩০০ জন এবং বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় ব্যাটারিচালিত রিকশাচালকের ওপর পরিচালিতজরিপ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতার ভিত্তিতে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। ২০২৬সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়। গবেষণারসারসংক্ষেপ: গবেষণায়দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৯৫.৬ শতাংশ চালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। ৭৮.২শতাংশ চালক ভাড়ায় রিকশা চালান এবং তাঁদের আয়ের গড়ে ৩৮.৬ শতাংশ রিকশার ভাড়া পরিশোধেব্যয় হয়। আয় বন্ধ হয়ে গেলে ৬২.৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় চালাতে পারবেননা। এ ছাড়া জরিপের আগের এক মাসে ২৬.৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গবেষণায়আরও উঠে এসেছে, ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনায় গ্যারেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করে। রিকশা ভাড়া দেওয়া, চার্জিং, ব্যাটারি পরিবর্তন, মেরামত, ঋণসহায়তা এবং দুর্ঘটনাবা জরিমানার মতো পরিস্থিতিতে সহায়তা দেওয়ার ক্ষেত্রে এসব গ্যারেজের ওপর চালকদের নির্ভরতারয়েছে। তবে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং সরকারি জায়গায় গ্যারেজ পরিচালনার মতো বিষয়ওএ ব্যবস্থার সঙ্গে যুক্ত। অন্যদিকে, প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদনও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। গবেষণারবলা হয়েছে, ২০২৬ সালে স্থানীয় সরকার বিভাগের প্রণীত ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিতরিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ এ খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনারক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এর কার্যকর বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ।সড়ক নিরাপত্তা, পরিবেশগত ঝুঁকি ও নিয়ন্ত্রণ কাঠামোর পাশাপাশি এ খাতের সঙ্গে যুক্ত মানুষেরজীবন ও জীবিকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। চালক, মালিক, গ্যারেজ পরিচালনাকারী ও যাত্রীদেরআর্থিক সামর্থ্য এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসইরূপান্তর নিশ্চিত করা প্রয়োজন। গবেষণায়যেসব সুপারিশ করা হয়েছে, তার মধ্যে রয়েছেসংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর বাস্তবায়নসক্ষমতা এবং খাতসংশ্লিষ্ট অংশীজনদের বিধিমালা পরিপালনের সামর্থ্য বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমেপ্রাতিষ্ঠানিকীকরণের বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন,অবিলম্বে যানবাহনের ন্যূনতম নিরাপত্তামান, চলাচলের নির্ধারিত এলাকা ও সড়ক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা নিশ্চিত করা,যানবাহনরূপান্তর বা প্রতিস্থাপন, ব্যাটারির মানোন্নয়ন, চার্জিং, বীমা ও লাইসেন্সিংয়ের ব্যয়চালক ও মালিকদের সামর্থ্যের মধ্যে রাখা, যাতে তাঁরা জীবিকা থেকে ছিটকে না পড়েন এবংযাত্রীভাড়াও উল্লেখযোগ্যভাবে না বাড়ে,পাশাপাশি বিদ্যমান গ্যারেজ ও সেবা নেটওয়ার্ককেবাদ না দিয়ে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনার মাধ্যমে নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা।এ ছাড়া পরিবেশবান্ধব চার্জিং ব্যবস্থা উৎসাহিত করা এবং ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, নিরাপদনিষ্পত্তি ও পুনর্ব্যবহারের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণায়বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনায় একক কোনো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ যথেষ্টহবে না। বরং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দায়িত্ব ও সমন্বয় স্পষ্ট করা, নিয়মের ধারাবাহিক ও সমান প্রয়োগ নিশ্চিত করা এবং চালক, মালিক, গ্যারেজ পরিচালনাকারীসহসংশ্লিষ্ট অংশীজনদের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় যুক্ত করা জরুরি। এতেএকদিকে সড়ক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হবে, অন্যদিকে এই খাতেরসঙ্গে যুক্ত মানুষের জীবিকা ও যাতায়াতের প্রয়োজনও সুরক্ষিত থাকবে।-সংবাদ বিজ্ঞপ্তি Post Views: 4 Post navigation ‘জিএবিভি’রব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’ বৈশ্বিক ক্যাম্পেইনে যুক্ত হয়ে আর্থিক অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতাগুলো তুলে ধরল ব্র্যাক ব্যাংক