মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।। ফুলবাড়ী-২৯ বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে। বুধবার (২৫ নভেম্বর) ফুলবাড়ী -২৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়,সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) তারিখ রাত ০৩:৪৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ ভাতখৈর (থানা ও জেলা- দিনাজপুর) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ( টেন্সিউইন জিরো ফাইভ) জব্দ করতে সক্ষম হয়।এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে। Post Views: 7 Post navigation বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ও ফেন্সিডিল জব্দ