মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৩ হাজার ৬’শত টাকা মূল্যের ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে বিজিবি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ বিওপির সীমান্তে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসব উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লক্ষ ২৩ হাজার ৬’শত টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের সনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন,“মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে। মাদক চোরাকারবারিদের কোনো ধরনের অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *