• বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় পোশাক পাইকারি প্রতিষ্ঠানে রপ্তানি হওয়া পোশাকের চালানের বিপরীতে প্রাইম ব্যাংক পিএলসি ও Lloyds একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পন্ন করেছে।• Enigio-র trace:original সমাধান ব্যবহার করে প্রাইম ব্যাংক এক ঘণ্টারও কম সময়ে পুরো কালেকশনের কাগজপত্র ডিজিটালভাবে প্রস্তুত ও প্রেরণ করেছে।• লেনদেনগুলো ICC-র URC 522 ও eURC নিয়মের আওতায়, বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ট্রেড পাইলটের আওতায় এবং যুক্তরাজ্যের Electronic Trade Documents Act 2023-এর অধীনে সম্পন্ন হয়েছে।ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম। এতে প্রক্রিয়াকরণের সময় খুবই কমে এসেছে, এবং প্রমাণিত হয়েছে যে ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রস্তুত।চালানগুলো রপ্তানি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান Viyellatex Limited, যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় পোশাক পাইকারি প্রতিষ্ঠানের কাছে। ঢাকায় প্রাইম ব্যাংক রেমিটিং ব্যাংক এবং যুক্তরাজ্যে Lloyds কালেক্টিং ব্যাংক হিসেবে কাজ করেছে। প্রতিটি চালানের কাগজপত্র trace:original-এ ইস্যু ও হস্তান্তর করা হয়েছে, এবং ক্রেতা ডিজিটাল প্রমিসরি নোটে স্বাক্ষর করে কালেকশনগুলো গ্রহণ করেছেন। প্রমিসরি নোটগুলোও Enigio-র trace:original পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে।Lloyds একই trace:original সমাধান ব্যবহার করে এয়ার ওয়েবিলের বিপরীতে রিলিজ নোট ডিজিটালি ইস্যু করে মূল কালেকশন ডকুমেন্টের সাথে আমদানিকারকের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশে ডিজিটাল ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে ক্রেতার কাছে ডকুমেন্ট হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে ৪৮ ঘণ্টা। কোনো পর্যায়েই কাগজের মূল কপি বা কুরিয়ারের প্রয়োজন হয়নি।এতদিন এই বাণিজ্য রুটে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য একটি একটি করে লেনদেনের মধ্যে সীমাবদ্ধ ছিল। একসাথে কয়েকটি কালেকশন সম্পন্ন করা, এবং প্রাইম ব্যাংকে বা রেমিটিং ব্যাংকের কাজ এক ঘণ্টারও কম সময়ে শেষ করা, একটি সফল পাইলটকে এমন একটি কার্যকর চ্যানেলে রূপ দিয়েছে, যার ওপর ব্যাংক, ক্রেতা ও রপ্তানিকারকেরা প্রতিদিন নির্ভর করতে পারবেন।লেনদেনগুলো বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল বাণিজ্য কাঠামোর ওপর ভিত্তি করে সম্পন্ন হয়েছে, যা অনুমোদিত ব্যবস্থার আওতায় বাণিজ্যিক কাগজপত্রের ইলেকট্রনিক উপস্থাপনের সুযোগ দেয়। পাশাপাশি যুক্তরাজ্যের Electronic Trade Documents Act 2023 ডিজিটাল বাণিজ্যিক কাগজপত্রকে কাগজের ডকুমেন্টের সমান আইনি মর্যাদা দিয়েছে।প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, “একটি সুনির্দিষ্ট ডিজিটাল লেনদেন প্রমাণ করে যে প্রযুক্তিটি কাজ করছে। একসাথে একাধিক লেনদেন, এক ঘণ্টারও কম সময়ে তার দলিলাদি প্রস্তুতকরণ এবং পুরো প্রক্রিয়াটি ৪৮ ঘণ্টায় শুরু থেকে শেষ করা প্রমাণ করে যে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন ব্যবসার জন্য প্রস্তুত। Lloyds ও Enigio-র সাথে মিলে আমরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল বাণিজ্যকে পরীক্ষামূলক পর্যায় থেকে এমন একটি চ্যানেলে রূপ দিয়েছি, যা আমাদের রপ্তানিকারকেরা প্রতিদিন ব্যবহার করতে পারবেন।”Lloyds-এর Transaction Banking Products বিভাগের ব্যবস্থাপনা পরিচালক Surath Sengupta বলেন, “এই মাসের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আমাদের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেন দেখিয়েছিল কী সম্ভব। একাধিক কালেকশন ডিজিটালভাবে সম্পন্ন করা আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়েছে, যা দেখায় কীভাবে ডিজিটাল বাণিজ্য একটি একক লেনদেন থেকে ব্যবসা পরিচালনার একটি পুনরাবৃত্তিযোগ্য পদ্ধতিতে রূপ নিতে পারে। প্রচলিত জটিল প্রক্রিয়া থেকে কাগজ ও প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য বাণিজ্যকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে পারি, যাতে ডিজিটাল বাণিজ্য ব্যতিক্রম নয়, বরং স্বাভাবিক নিয়মে পরিণত হয়।”Enigio-র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (CCO) Alex Waites বলেন, “বড় পরিসরে ডিজিটাল বাণিজ্য দেখতে এমনই। ধীর গ্রহণযোগ্যতা, পাইলট ও প্রুফ অব কনসেপ্ট নিয়ে আমরা এখনও অনেক কথা শুনি, কিন্তু বাস্তবে যা ঘটছে তার সাথে সেই ধারণা ক্রমেই বেমানান হয়ে পড়ছে। ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে প্রকৃত বাণিজ্যিক লেনদেনে, উল্লেখযোগ্য পরিমাণে ডিজিটাল বাণিজ্যিক কাগজপত্র ব্যবহার করছে, কারণ trace:original দিয়ে শুরু করা সহজ এবং বড় পরিসরে নেওয়াও সহজ। পরীক্ষা-নিরীক্ষা থেকে নিয়মিত কার্যক্রমে রূপান্তর ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”এই লেনদেনগুলো ডিজিটাল বাণিজ্যে প্রাইম ব্যাংকের আগের কাজের ধারাবাহিকতা। ২০২৬ সালের জুলাইয়ে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের পাইলট কর্মসূচির আওতায় দেশের প্রথম eUCP ও eURC নিয়মে পরিচালিত লেনদেন সম্পন্ন করে, এবং প্রথম ব্যাংক হিসেবে ICC-র বৈশ্বিক eUCP মানচিত্রে বাংলাদেশকে যুক্ত করে। Lloyds ও Enigio এই মাসের শুরুতে বাংলাদেশের আরেকটি ব্যাংকের সাথে দেশের প্রথম ইলেকট্রনিক বিল অব লেডিংসহ ডকুমেন্টারি কালেকশন লেনদেন সম্পন্ন করেছে, যা দেখায় যে ডিজিটাল বাণিজ্য গতি পাচ্ছে। এই কালেকশনগুলোর মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের প্রথম ব্যাংক হিসেবে আমদানি ও রপ্তানি, উভয় ক্ষেত্রেই আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য সম্পন্ন করল। এটি আরও প্রমাণ করে যে প্রাইম ব্যাংক বিশ্বের যেকোনো ডিজিটাল বাণিজ্য কাঠামো ও যেকোনো অংশীদার ব্যাংকের সাথে কাজ করতে প্রস্তুত।-প্রেস রিলিজ Post Views: 7 Post navigation ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর, শিক্ষার্থীদের নিয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ আয়োজন